পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো ইকবাল হোসাইন বলেছেন, জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ আগেও করেছে এখনো করে যাচ্ছে। ইতোমধ্যে পাবনার বিভিন্ন এলাকায় আমাদের সুপারিশে রাস্তাঘাট ও ব্রিজসহ অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে। আগামীতে এমপি হিসেবে সেবা করার সুযোগ পেলে পাবনা সদরকে রোল মডেলে পরিনত করা হবে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে রাস্তা উদ্বোধন ও গণসংযোগ পক্ষ উপলক্ষে গণ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্সিপাল ইকবাল বলেন, আগামীতে আমরা ক্ষমতায় গেলে টেকসই উন্নয়নের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রামগঞ্জের রাস্তাঘাট ব্রিজ- কালভার্ট সহ অনুন্নত এলাকাকে দ্রুত উন্নয়নের আওতায় আনা হবে। পাবনা সদরের বেশিরভাগ এলাকায় এখনো পাকা রাস্তা হয়নি। ব্রিজ-কার্লভাট করার জায়গা বহু রয়েছে। সীমাহীন দুর্ভোগ ও নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ।
আওয়ামী লীগ বিগত ১৬ বছরে শুধু লুটপাটে ব্যস্ত ছিল। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বিদেশে টাকা পাচার করে এখন আরাম আয়েশে দিন কাটাচ্ছে। তারাতো জনগণের সেবা করেনি। উন্নয়নের নামে দুর্নীতে সময় পার করেছে।
এর আগে ফারাদপুর গ্রামের একটি রাস্তা সংস্কার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হতো। ৪ আগষ্টের হাসিনা সরকারের পতনের পর প্রিন্সিপাল ইকবাল হোসেনের সহযোগিতায় রাস্তাটি করতে বরাদ্দ দেয় পাবনা সদর ইউএনও অফিস।
সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবু ইসহাক মাষ্টারের সভাপতিত্ব ও সেক্রেটারি মকবুল হোসাইন সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম, পাবনা সদর জামায়তের আমীর আব্দুর রব।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক আনিছুর রহমান, সাদুল্লাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহফুজুর রহমান, সেক্রেটারি রাকিবুল ইসলাম, ইউনিয়ন সহসভাপতি আবু হানিফ, সহসভাপতি রুহুল আমিনসহ ইউনিয়ন জামায়াতের সর্বস্তরের জনশক্তি।