জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) পাবনা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পাবনা আমিনপুরে রাজধরদিয়া, কৃষ্টপুর সহ থানা এলাকার বিভিন্ন জায়গায় বালু ও মাটির অভিধান চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (০৯ মে) বিকেলে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল আলমের নেতৃত্ব রাজধরদিয়া, কৃষ্টপুর সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়। এসময় মালিককে না পাওয়ায় জরিমানা ও কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, আমিনপুর শতাধিক এলাকায় অবৈধ ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে ও নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এসব এলাকায় বারবার অভিযান করেও মাটি কাটা বন্ধ করা যাচ্ছে না। বিশেষ করে ফসলি জমি থেকে মাটি কেটে জমি শেষ করে দেওয়া হচ্ছে। এমন অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন জায়গায় অভিযান করা হয়। কোন মালিককে পাওয়া যায়। অভিযানের আগেই তারা খবর পেয়ে যায়। এজন্য ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোরশেদুল আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে কারাদণ্ড ও জরিমানা আদায় করা হচ্ছে। ফসলি জমি থেকে কেউ মাটি ও বালু কাটতে পারবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।