
ডাব্লিউএইচও জানিয়েছে, ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতিবছর বিশ্বে চার লাখ ৮৯ হাজার মানুষ গরমে মারা গেছে।
মৃতদের মধ্যে ইউরোপে রয়েছে ৩৬ শতাংশ। সেই হিসাবে গড়ে এক লাখ ৭৬ হাজার ৪০ জন ইউরোপে প্রতিবছর মারা গেছে। বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির গড়ের তুলনায় ইউরোপে দ্বিগুণ হারে তাপমাত্রা বাড়ছে। ডাব্লিউএইচওর ইউরোপ শাখার প্রধান হ্যান্স ক্লুজ জানান, গরমে দিনশেষে চরম মূল্য দিচ্ছে জনগণ।
গত দুই দশকে গরমজনিত কারণে ওই অঞ্চলে মৃত্যুর হার অন্তত ৩০ শতাংশ বেড়েছে। গরমকাল দীর্ঘায়িত হওয়ার ফলে ফুসফুসের সমস্যা, মানসিক স্বাস্থ্যের ক্ষতি এবং ডায়াবেটিকসংক্রান্ত জটিলতা বাড়ছে। তীব্র গরম বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে সামনের বছরগুলোতে গরমে মৃত্যুর সংখ্যা বাড়বে।
ইউরোপে উষ্ণতম তিনটি বছরের সব কটিই ২০২০ সালের পর ঘটেছে। এ ছাড়া উষ্ণতম ১০ বছরের সব কটিই ঘটেছে ২০০৭ সালের পর। সূত্র : এএফপি