প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ
কাজিরহাটে জুলাই পরবর্তী রাজনৈতিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভা করলো বিএনপি

সভায় বক্তারা অতি দ্রুত ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নেতৃত্বে বেড়া উপজেলার কমিটি দিতে জেলা বিএনপির প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারী ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদ বলেন, তারেক রহমানের নির্দেশনায় যারা দলকে ভালোবাসে তাদের নেতৃত্বে আগামীতে কমিটি দিতে হবে। তাদের মাধ্যমে সুন্দর এলাকা দেখতে চাই। আগে যারা আওয়ামী লীগের এমপি ও চেয়ারম্যানদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার ব্যানার দিতো এখন তারাই বিএনপির কিছু নেতাদের নামে ব্যানার ফেস্টুন দেওয়ার চেষ্টা করছে। আমরা ত্যাগী বিএনপির লোকজন রুখে দিয়েছি। যদি কোন আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের কমিটিতে দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন আন্দোলন করেছি তেমন আন্দোলন এসব নেতাদের বিরুদ্ধে গড়ে তোলা হবে।
বেড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুর রহমান সমেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বেড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার সরকার, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু। এসময় আরও উপস্থিত ছিলেন বেড়া স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদী হাসান মান্নান, রুপপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রাজ্জাক, বেড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, বেড়া উপজেলা শ্রমিকদলের সহসভাপতি এসএম জাহিদ হাসান নান্নু প্রমুখ।
Copyright © 2026 ডেইলি পাবনা. All rights reserved.