প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৭:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ণ
জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে পাবনা সংস্কৃতিকেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যা


পাবনা সংস্কৃতিকেন্দ্রের সভাপতি এসএম সোহেলের সভাপতিত্বে ও রুহুল আমিন রিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, পাবনার জেলা প্রশাসক (ডিসি)মো: মফিজুল ইসলাম।
তিনি বলেন, আমাদের জাতীয় কবি নজরুল তার সাহিত্যের ভাববস্তুতে সাম্য, মানুষের মুক্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মতো মূল্যবোধ সৃষ্টি করেছিলেন। যেখানে প্রপঞ্চ হিসেবে আত্মশক্তি’ ছিল ভিত্তিভূমি। তিনি সবসময়ই মানুষকে জাগাতে চেয়েছিলেন এবং বাঙালি বারবার নজরুল দ্বারা উজ্জীবিত হয়েছে।
তিনি আরও বলেন, পাবনা সংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় খুবই খুশি হয়েছি অভিভূত হয়েছি, এটা একটি ব্যতিক্রমী আয়োজন। যেখানে মিউজিক ছিল না। ছিল অনেক কিছু শিক্ষার। সবার ভয়েজ সুমধুর ছিল। কম সময়ের মধ্যে অনেক কিছু পাওয়া। অল্প সময়ের মধ্যে নিজেদের চিন্তাচেতনা বা নিজের লেখা কনটেন্ট তৈরি করে এখানে পরিবেশনা হয়েছে। সমাজের বাস্তবতা অনুযায়ী এসব নাটক হয়ে থাকে। সব নাটকের মধ্যে বাস্তবতা ফুটে উঠেছে। সমাজের যাবতীয় মিথ্যা, অশ্লিল, অনাচার সবকিছু পিছে ফেলে আমরা এগিয়ে যেতে চাই।
বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, পৌর আমীর আব্দুল লতিফ, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) জাহাঙ্গীর আলম, জাতীয় গোয়েন্দা সংস্থা পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল প্রমুখ, দৈনিক জীবনকথার সম্পাদক এসএম আব্দুল্লাহ, পাবনা সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আখতার হোসেন।
Copyright © 2026 ডেইলি পাবনা. All rights reserved.