প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
জুলুম নির্যাতনেও শিবির দুর্বল হয়নি, শক্তিশালী হয়েছে: রাজিবুর রহমান পলাশ

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ বলেছেন, শত জেল জুলুম নিযার্তনে ইসলামী ছাত্রশিবিরকে দমিয়ে রাখা যায়নি। সামনে যদি কোন ফ্যাসিস্ট শিবিরকে দমাতে চায় সেটিও পারবে না ইনশাআল্লাহ। সংগঠন এক মিনিটের জন্য দুর্বল হয়নি বরং শক্তিশালী হয়েছে। বিপ্লবের একটি ধাপ হলো বিরোধী দল হওয়া। সেটি আমরা হয়েছি। প্রত্যেক জনশক্তির মধ্যে বিপ্লবের চেতনা রাখতে হবে।
শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী ছাত্রশিবির পাবনা জেলা শাখা আয়োজিত সাথী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর পক্ষে দেশব্যাপী জনজোয়ারের তৈরি হয়েছে। আগামীতে বিপুল ভোটে ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। শিবিরকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে হবে। যোগ্য নাগরিক হতে নিজেকে গড়ে তুলতে হবে। প্রতিভাবান শিক্ষার্থীকে রিক্রুটিং করতে হবে।
শিবিরের এই সাবেক সভাপতি বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনের শিক্ষা দেয়। প্রতিটি কাজে শিবিরের কর্মীরা সর্বোচ্চ নৈতিকতা বজায় রেখে তা সম্পন্ন করার চেষ্টা করে। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি আদর্শ মানুষ তৈরি করাও শিবিরের লক্ষ্য।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়াই ছাত্রশিবিরের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। অস্ত্রের রাজনীতি, মাদক ও হানাহানির রাজনীতি শিবির আর চায়না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে নবীন শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে। এজন্য ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।
ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সেক্রেটারি সঞ্চালক রাকিবুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি মুন্নাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম,
মোঃ রাকিবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মুহা: মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার নাঈম হোসাইন, পাবনা জামায়াতের সহকারী সেক্রেটারি এসএম সোহেল, সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মু. আলমগীর ইউসুফ, শহর সভাপতি এসএম হাবিবুল্লাহ প্রমুখ।
Copyright © 2026 ডেইলি পাবনা. All rights reserved.