
নাজিফা ব্রাইট মডেল স্কুলের উদ্যোগে গত আজ, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ ইং, রোজ শনিবার ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে সকাল ১০:০০ ঘটিকা থেকে দৈনিক ইত্তেফাকের সম্মানিত সাংবাদিক রুমি খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানটির পরিচালনায় উদ্বোধনী বক্তব্য পেশ করেন প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ¦ মোঃ আব্দুলমজিদ তালুকদার। অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম. সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আরবী ও ইসলামী শিক্ষা বিভাগ, সরকারী এডওয়ার্ড কলেজ, পাবনা ; বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব সৈয়দ মোঃ মুনতাজআলী, চেয়ারম্যান, মালিগাছা ইউনিয়ন পরিষদ, পাবনা এবং জনাব মোঃ আব্দুল হান্নান, সাবেক মেম্বার, মালিগাছা ইউনিয়ন, পাবনা, ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রাশিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে ছিলেন জনাব আলহাজ¦ মোঃ ইউনুস আলী (এম এ ডবল) পেশইমাম, পাবনা সদর হাসপাতাল জামে মসজিদ, পাবনা । অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলওয়াত করেন উক্ত বিদ্যালয়ের ৩য় শ্রেনীর শিক্ষার্থী নূর মোহাম্মদ। এরপর অতিথিবৃন্দকে ফুল ও উপহার দিয়ে বরণ করে নেয় উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের এ পর্যায়ে অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে কুরআন তেলওয়াত ও ইসলামী গান পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা। এরপর সকল প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সকল অতিথিবৃন্দ। এরপরই শুরু হয় দোয়া মাহফিল ও আলোচনাসভা। প্্রথমে অতিথিবৃন্দ স্কুল সম্পর্কে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেনএবং স্কুর্লে উন্নয়নের সাপেক্ষে কিছু উপদেশ দেন। এরপর প্রধান বক্তার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। সবশেষে বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দের সহায়তায় উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরন করেন প্রতিষ্ঠানের পরিচালক।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক, বিলকিস খাতুন শিলা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্ত করেন।