প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৫, ৮:৫৩ পূর্বাহ্ণ
পাবনায় অফিস সহকারী “ভূয়া নিয়োগপত্রে” ৫ লাখ টাকা হাতিয়ে নেয়!

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে ভুক্তভোগী রাকিবুল ইসলাম সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত আওয়াল মোল্লা আমিনপুর থানার মীর্জাপুরের মৃত জলিল মোল্লার ছেলে। তিনি আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে চাকুরীরত।
ভুক্তভোগী রাকিবুল ইসলাম সাঁথিয়ার পাইকরহাটি গ্রামের ফজলাল প্রামানিকের ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভূমি মন্ত্রাণলয়ে অফিস সহায়ক পদে চাকুরী দেওয়ার কথা বলে রাকিবুল ইসলামের থেকে প্রথমে ২ লাখ ৭০ হাজার টাকা নেয়। টাকা দেওয়ার পরে অভিযুক্ত আওয়াল মোল্লা তাকে একটি নিয়োগপত্র দেন। পরবর্তীতে আওয়াল মোল্লা তাকে ঢাকায় নিয়ে যান। ঢাকা নিয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় ঘুরায় ফিরায়। এরপর সে তাকে একটি ভূয়া নিয়োগপত্র দেয়। সেজন্য সে কোন অফিসে যোগদান করতে পারেন নাই। অভিযুক্ত ঢাকা থেকে এসে ভুক্তভোগীর বাড়ি থেকে আরও দুই লাখ টাকা নেয়। সব মিলিয়ে ৪ লাথ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে রাকিবুল বিষয়টি ভূয়া ও প্রতারণা বুঝতে পেরে কৌশলে ঢাকা থেকে পালিয়ে বাড়ীতে চলে আসে। বাড়ীতে আসার পর তার থেকে টাকা ফেরত চাইলে সে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
ভুক্তভোগী রাকিবুল ইসলাম বলেন, সে আমাকে ভূয়া নিয়োগপত্র দিয়ে প্রায় ৫ লাখের মত টাকা হাতিয়ে নিয়েছে। সে একজন প্রতারক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
Copyright © 2026 ডেইলি পাবনা. All rights reserved.