প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ৫:০৩ অপরাহ্ণ
পাবনায় বালু বহনকারী ট্রলির চাপায় দুই পুলিশ হতাহত

জুবায়ের খান প্রিন্স।।
পাবনা সদর উপজেলাধীন ভাড়ারা ইউনিয়নের শ্রীপুর এলাকায় বালুবাহী এক ট্রলির সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ নিহত ও অপরজন গুরতর আহত হয়েছে। ১৯ ডিসেম্বরে বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
জানা যায়, বালু বহনকারী একটি ট্রলির চালক দ্রুতগতিতে গাড়ী চালাচ্ছিলো। অপর দিক থেকে পুলিশ কনস্টেবল মাসুদ(২৭) ও কনস্টেবল মোস্তাফিজুর রহমান(৩৫) মোটরসাইকেল চালিয়ে আসছিলো। দ্রুত গতিতে চলা ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে মটর সাইকেলটিকে চাপা দিলে কনস্টেবল মাসুদ ঘটনাস্থলেই নিহত হন এবং কনস্টেবল মোস্তাফিজুরকে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে করা হয়। স্থানীয় জনতা ট্রলি চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
Copyright © 2026 ডেইলি পাবনা. All rights reserved.