পাবনায় মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে বায়ালোজি মঈনের ভিন্ন ধর্মী আয়োজন হয়েছে। দিনব্যাপী ছেলেদের জন্য ক্রিকেট ও মেয়েদের জন্য ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয় পাশাপাশি বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হয়।
শুক্রবার (২২ নভেম্বর) দিনব্যাপী নবম দশম শ্রেণির পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
এসময় দিনব্যাপী এ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী মোঃ মঈন।
এ বিষয়ে শেষ বর্ষের শিক্ষার্থী মঈন জানান, প্রতিটি শিক্ষার্থীকে তাদের জীবনের সর্বোচ্চ সম্ভাবনা অর্জনে সহায়তা করা। উচ্চমানের শিক্ষা, ব্যক্তিগত যত্ন, এবং স্বপ্ন পূরণের অনুপ্রেরণা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।আমরা বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা এবং পরিশ্রমের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণ করতে পারে। সেই লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।'বায়োলজি উইথ মঈন' (BWM) কাজ করে নবম, দশম, একাদশ, এবং দ্বাদশ শ্রেণি নিয়ে।
এ সময় দুই শতাধিক শিক্ষার্থী বায়োলজি উইথ মঈনের প্রতিষ্ঠাবার্ষিকী কার্যক্রমে উপস্থিত ছিলেন।