প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ণ
পাবনা আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ভাইস চেয়ারম্যান রাজু

পাবনা আইডিয়াল গ্রুপের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেনের সভাপতিত্বে সাধারণ সভা হয়। উক্ত সভায় তাদের নাম ঘোষণা করা হয়। আব্দুল্লাহ আরিফ চেয়ারম্যান পদ থেকে বিদায় নেন।
এছাড়াও পাবনা আইডিয়াল নার্সিং কলেজের পরিচালক নির্বাচিত হোন মো: আবু দাউদ, পাবনা আইডিয়াল ম্যাটস ও আইএমটির পরিচালক নির্বাচিত হোন সিরাজুল ইসলাম সিরাজ, আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক নির্বাচিত হোন জহিরুল ইসলাম জহির।
নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, আজকের এই দায়িত্বের মাধ্যমে আমার কাজ আরও বেড়ে গেল। আমরা সকলে মিলে এই গ্রুপটাকে এগিয়ে নিতে কাজ করতে হবে। পাবনার মধ্যেই নয় আমাদের প্রতিষ্ঠান দেশসেরা করতে হবে। লেখাপড়ার মান উন্নত করতে হবে।
Copyright © 2026 ডেইলি পাবনা. All rights reserved.