প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
পাবনা আইডিয়াল নার্সিং কলেজের উদ্যোগে চাকুরী মেলা অনুষ্ঠিত

এই জব ফেয়ারে সদ্য পাস করা শিক্ষার্থীদের পাশাপাশি চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পায়। এতে প্রতিষ্ঠানগুলো সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করে এবং যোগ্য প্রার্থীদের চাকরির প্রাথমিক প্রস্তাব দেয়।
জব ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতে এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান তারা।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রানুয়ারা খাতুনের বলেন, “এই জব ফেয়ারের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং স্বাস্থ্যখাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।” তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পাবনা আইডিয়াল নার্সিং কলেজের পরিচালক আবু দাউদের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রানুয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রুহুল কুদ্দুস।

বিশেষ অতিথি ছিলেন, পাবনার ২৫০ শয্যার হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ রফিকুল হাসান, ঢাকার সংযুক্ত এ্যাসেট প্রকল্পের কর্মকর্তা মোঃ কাউছার আলম, কর্মকর্তা, পাবনা সরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ মোছাঃ জীবন নেছা, পাবনা আইডিয়াল হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলাম।
এছাড়াও নার্সিং ইন্সপেক্টর রোকেয়া খাতুন, মোহাম্মদ আবু সাঈদ, মোহাম্মদ শাহিনুর রহমান, রওশনারা খাতুন, আরিবা খাতুন, জব প্লেসমেন্ট কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান,প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান, ম্যানেজার মমিন হোসেন, আর্থিক কর্মকর্তা আরিফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 ডেইলি পাবনা. All rights reserved.