প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৫:১০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

শহর প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে পাবনা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। আজ আত তাকওয়া ফাউন্ডেশন, পাবনা শাখার উদ্যোগে এই বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের গাছ লাগানো ও তা নিয়মিত পরিচর্যা করার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদুল ইসলাম। এছাড়াও আত তাকওয়া ফাউন্ডেশন, পাবনা শাখার সভাপতি মোঃ তাজদীদ ইসলাম, সহ-সভাপতি হাসান খন্দকার, সম্পাদক বিপ্লব হাসান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ও সহ-ক্রীড়া সম্পাদক সিয়াম সহ ফাউন্ডেশনের অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির শেষভাগে শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। এসময় আয়োজকরা উপস্থিত প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ করা এবং নিজ দায়িত্বে তার সঠিক দেখাশোনা করার উদাত্ত আহ্বান জানান।
Copyright © 2026 ডেইলি পাবনা. All rights reserved.