প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৭:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০২৪, ১০:১২ পূর্বাহ্ণ
ভাঙ্গুড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অধ্যাপক (অব.) মাহবুব-উল-আলম বাবলুকে আহবায়ক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মনিরুজ্জামান ফারুককে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাতে প্রেসক্লাব কার্যালয়ে উপজেলার সব সংবাদকর্মীর উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন, বিকাশ চন্দ্র চন্দ (দৈনিক যায়যায়দিন), ছাইফুল ইসলাম খান, (দৈনিক সোনালী কন্ঠ), মাসুদ রানা (দৈনিক কালের কণ্ঠ), আয়নুল হক (দৈনিক জনতা) ও রায়হান আলী (দৈনিক সংবাদ)।
কমিটির চারজন সদস্য হলেন- কবি নুরুজ্জামান সবুজ (দৈনিক আলোকিত প্রতিদিন), আব্দুর রহিম (দৈনিক কালবেলা), ময়নুল হক (দৈনিক ভোরের দর্পণ) ও গিয়াস উদ্দিন (দৈনিক বিশ্ববার্তা)।এর আগে প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক (অব.) মাহবুব-উল-আলম বাবলুর সভাপতিত্বে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। অন্য কোনো সংগঠন না করা এবং আহবায়ক কমিটিতে থাকা সদস্যবৃন্দ পরবর্তিতে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটিতে থাকতে পারবেন বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
Copyright © 2026 ডেইলি পাবনা. All rights reserved.