ডেস্ক নিউজ: সিঙ্গাপুরে কর্মরত প্রবাসীদের সমন্বয়ে পাবনা জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সিঙ্গাপুর শাখা কমিটি গঠন করা হয়েছে। গত ৯ আগস্ট, শনিবার বিকেলে অনুষ্ঠিত এক সভায় শাহীন আলমকে সভাপতি ও কামাল উদ্দিন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুর শাখা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিঙ্গাপুর শাখা শ্রমিক দলের সভাপতি এস এম রুবেল পারভেজ।
সভা পরিচালনা করেন নুরুল ইসলাম মোল্লা ও রেজাউল করিম। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।