সুজানগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)সাকিউল আযমের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুজানগর থানা শাখার নেতৃবৃন্দরা সৌজন্যে সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানান।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পাবনার সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযমের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সুজানগর থানার সভাপতি ইউনুস আলী হেলালের নেতৃত্বে সৌজন্যে সাক্ষাত করেন দলের নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সুজানগর থানার সভাপতি ইউনুস আলী হেলালী সুজানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে এবং স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে সুজানগর থানা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন,দীর্ঘদিন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার থেকে জাতি বঞ্চিত ছিল, আশা করি ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না।এইজন্য আমরা সুজানগর বাসি আপনার থেকে দায়িত্বশীল পূর্ণ আচরণ আশা করবো।
সুজানগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি )সাকিউল আযম বলেন, আমার পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুজানগর থানা কমিটিকে ধন্যবাদ জানাই। সেই সাথে সুজানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে এবং অপরাধ দমনে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক যুবনেতা মাওলানা মুহাঃ ওমর ফারুক।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সুজানগর থানা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুজানগর থানা শাখার সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ,সহ সভাপতি মোহাম্মদ আবদুর রহমান,সাধারণ সম্পাদক মাওঃ মোহাম্মদ আশিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ সুজানগর পৌর শাখার আহবায়ক মাওঃ রিয়াজুল ইসলাম রাসেল, সহ সভাপতি দেলোয়ার হোসেন সহ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।