শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ সহকারী শিক্ষকদের দশম গ্রেড ও প্রধান শিক্ষকদের নবম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে পাবনার বেড়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রতান করেছেন।
পাবনা জেলার বেড়া উপজেলার বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ। গতকাল বিকাল ৪.৪৫ মিনিটে বেড়া উপজেলা সবুজ চত্বরে এ আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন সরকারি প্রাখমিক বিদ্যালয় থেকে আগত সরকারি শিক্ষক ও প্রধান শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন। এই সময় তাদের হাতে তাদের হাতে বিভিন্ন প্লাককার্ড, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। বিভিন্ন স্লোগান এর মাধ্যমে তারা তাদের দাবি জানান। স্লোগানের মধ্যে অন্যতম ছিল "দশম গ্রেড আমাদের দাবি নয় আমাদের অধিকার" "যোগ্যতার কোন ঘাটতি নাই দশম গ্রেড বাস্তবায়ন চাই"
"দশম চাই দশম চাই চাই চারি থেকে মুক্তি চাই "
"হিসাবটা টাকার নয় হিসাবটা সম্মানের"
"নানা মানুষ নানান মত দশম গ্রেডে ঐক্যমত "
উপস্থিত সকল শিক্ষক একটাই দাবি করেন প্রথম বিদ্যালয়ের আমূল পরিবর্তনের জন্য সহকারী শিক্ষকদের দশম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের যৌক্তিকভাবে নবম গ্রেডে বেতন প্রদান করতে হবে।