কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, তালবাহানা বাদ দিয়ে সময়ক্ষেপণ না করে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিতে অন্তবর্তীকালিন সরকারের প্রতি আহবান জানান।
বুধবার (১৪ মে) বিকেলে কাশিনাথপুর ফুলবাগান মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত ১৬ বছর ধরে দেশের তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি। ভোট কিভাবে দিতে হয় সেটাও জানে না। তাই মানুষকে ভোটমূখী করতে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমেই কোন জাতিকে উন্নত করা যায়। দেশের সার্বিক উন্নয়নের জন্য নির্বাচিত সরকারই ভূমিকা রাখে।
দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে বিভেদ ভূলে একসঙ্গে কাজ করতে হবে।নিজেদের মধ্যে কোন দ্বন্দ্ব বিবাদ করা যাবে না। সবাইকে শহীদ জিয়ার আদর্শ মেনে চলতে হবে। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে বলে আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জাতসাখিনী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও বেড়া উপজেলার বিএনপির সহসভাপতি শওকত ইসলাম স্বপন। এছাড়া বেড়া আমিনপুর সুজানগর সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।