প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:১০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:১৮ অপরাহ্ণ
পাবনার চরতারাপুরে হত্যা মামলার আসামিদের টিভি- ফ্রিজ লুটপাটের অভিযোগ

সোমবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত ১২ টার দিকে ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়া গ্রামের জিম্মায় থাকা সিদ্দিক শেখের বাড়ি থেকে লুটপাটের ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- চকপাড়া গ্রামের মৃত আজিজুল প্রমানিকের ছেলে মো: হেলাল উদ্দিন প্রামানিক, কদ্দুস শেখের ছেলে মো: আলহাজ্ব, আব্দুর রাজ্জাক ওরফে রাধের ছেলে সাইদুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধে আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আবু বকর মন্ডল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় আব্দুল আজিজ মন্ডল নামে আরও একজনকে গুরুতর হয়। এ ঘটনায় নিহত আবু বকরের ছেলে নুরু মন্ডল বাদী হয়ে চাচাতো ভাই আঙ্গুরকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। গত শনিবার মামলার দু'জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই মামলার আসামি চন্দর ও আঙ্গুরের একটি টিভি ও একটি টিভি ও ফ্রিজ পাশের বাড়ি সিদ্দিক শেখের বাড়িতে রেখে দেয়। এরপর রোববার দিবাগত রাত ১২ টার দিকে হেলাল প্রামাণিক, আলহাজ্ব ও সাইদুল ইসলামের নেতৃত্বে ওই বাড়ি থেকে জোরপূর্বকভাবে টিভি ও ফ্রিজ লুট করে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়রা বলছে যে, মামলা হয়েছে আসামিদের বিচার হবে। কিন্তু তাদের জিনিসপত্র লুট করা কোন সমাধানের কাজ নয়। অতিদ্রুত টিভি ফ্রিজ উদ্ধারের পুলিশের সহযোগিতা কামনা করেন।
চরতারাপুর ইউনিয়নের কৃষকদলের সভাপতি ও গ্রাম প্রধান ইয়ার আলী বলেন, এখানে হত্যা হয়েছে। মামলা হয়েছে। আসামিও ধরা পড়েছে। কিন্তু আসামীরা এসব মালামাল লুট করবে কেন?। এটা কি কোন সভ্যতার পরিচয়। আমাদের জিম্মায় মালামালগুলো রাখা হয়েছে। কিন্তু জোরপূর্বক তারা লুটপাট করে নিয়ে গেছে। অতিদ্রুত এগুলো মালামাল ফিরিয়ে দেওয়া হোক।
এ বিষয়ে হেলাল প্রামাণিক বলেন, আমি নিরাপত্তার স্বার্থে ফ্রিজ ও টিভি নিজ হেফাজতে রেখেছি। যাতে অন্য কেউ লুটপাট করতে না পারে এজন্য আমি সরিয়ে রাখছি। মিমাংসার পর আমি ওগুলো যার তাকে বুঝিয়ে দেবো। এখানে লুটপাটের কিছু নেই।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বিষয়টি আমার জানা নেই অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 ডেইলি পাবনা. All rights reserved.