শনিবার (০২ আগষ্ট) রাতে পাবনা শিল্পকলা একাডেমীতে জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী ‘২০২৫’ উদযাপন উপলক্ষে পাবনা সংস্কৃতিকেন্দ্রের আয়োজিত আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি বলেন, এখানে এসে খুবই অভিভূত হয়েছি। অনেক সময় থেকেছি, কিন্তু অধৈর্য হয়নি। নাটক ও ইসলামী গান হয়েছে। যেটা সবারই ভালো লাগবে। বিগত ১৬ বছরে দেশকে স্বৈরশাসকে পরিনত করেছিল। মানুষের কথা বলার অধিকার ছিল না। কোটা প্রথাকে মনেপ্রাণে সব সময় বিরুদ্ধে ছিলাম। এটা কিন্তু বড় বৈষম্য যে মেধাবীরা অবমূল্যায়ন হয়। অনেকে ৫৮ মার্ক পেয়েছে তাকে চাকুরী দিতে পারিনি। কিন্তু ৪২ মার্ক পাওয়া ব্যক্তিকে চাকুরী দিতে বাধ্য হয়েছি।
তিনি বলেন, আমরা যেন এখন বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারি। ন্যায্যভাবে সার্ভিস যাতে দিতে পারি। কোনপ্রকার দুর্নীতি ও হয়রানি ছাড়া মানুষের সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছাতে হবে। কেউ যাতে সেবা নিতে এসে হয়রানির শিকার না হোন। সেদিকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনা করা হয়। এরপর ইসলামী গান ও শিক্ষামূলক নাটক পরিবেশন করা হয়। এছাড়া জুলাই বিপ্লবের উপর বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারিতে গত বছরের ৪ আগষ্টের আগ পর্যন্ত পাবনা শহরে আওয়ামী বর্বরচিত বিষয় তুলে ধরা হয়। দুজন শিক্ষার্থীকে গুলি করে হত্যা ও শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগের সন্ত্রাসীর গুলির বিষয়টি তুলে আনা হয়।
পাবনা সংস্কৃতিকেন্দ্রের সভাপতি এসএম সোহেলের সভাপতিত্বে ও পরিচালক আখতার উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, পাবনা সংস্কৃতিকরন্দ্রের প্রধান উপদেষ্টা অধ্যাপক আবু তালেব মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, (রাজস্ব) জাহাঙ্গীর আলম, পাবনা সংস্কৃতিকেন্দ্রের উপদেষ্টা প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো ইকবাল হোসাইন, আব্দুর রব, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর উপপরিচালক তৌফিক ইকবাল প্রমুখ।