1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আমিনপুর প্রতিনিধি: গতকাল  ১৪  সেপ্টেম্বর পাবনার কাজিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে  মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আয়োজিত ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী ম্যাচটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ফুটবলের এক দারুণ আয়োজন।

উক্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ৬৯ পাবনা-২, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী মাহফুজুল আলম নানু, জনাব রেজা উদ্দিন আহমেদ, জনাব সামসুর  রহমান সমেজ, জনাব মোঃ মনিরুজ্জামান মনির, জনাব মঞ্জুর আলম সিকদার, জনাব আব্দুল গনি ফকির, জনাব মির্জা শহিদুল আলম কিরণ, জনাব আতোয়ার রহমান লাল, জনাব আতোয়ার রহমান টিপু, জনাব আব্দুল বাতেন ফকির ও জনাব রজর আলী আলী পাট্টাদার,জনাব আলাউদ্দিন আলাল পাট্টাদার, আরও উপস্থিত ছিলেন জনাব আজাহার আলী বক্স,জনাব জুয়েল ফকির,জনাব,জনাব আব্দুল খালেক বক্স, জনাব শাহিন চৌধুরী, জনাব হান্নাস মাস্টার, জনাব  এবিএম মাসুদ রানা, জনাব রবিউল ফকরি, জনাব নান্নু সরদার, জনাব কাজী মাসুদুর রহমান মাসদ,জনাব আব্দুল মান্নান,ইসকান্দার আলী, জনাব মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উদ্বোধনী ম্যাচে মাঠে নামে এফসি বাঁশের বাদা ফুটবল ক্লাব, পাবনা বনাম আরিচা মানিকগঞ্জ ফুটবল একাদশ, মানিকগঞ্জ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকদের মাঝে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা।

ম্যাচের পুরো সময়জুড়ে মাঠের চারপাশ ছিল কানায় কানায় পরিপূর্ণ দর্শকে। ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা আর খেলোয়াড়দের প্রাণপণ লড়াইয়ে প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছিল উপভোগ্য।

নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪–২ গোলে জয়লাভ করে আরিচা মানিকগঞ্জ ফুটবল একাদশ, মানিকগঞ্জ।উক্ত খেলার ধারাবর্ণনায় ছিলেন মোজাম্মেল হোসেন,আলাউদ্দিন আলাল এবং  মনির খান শিপন।

আয়োজকরা অভিনন্দন জানান আরিচা মানিকগঞ্জ ফুটবল একাদশকে দারুণ জয়ের জন্য। পাশাপাশি চমৎকার লড়াই উপহার দেওয়ার জন্য এফসি বাঁশের বাদা ফুটবল ক্লাব, পাবনা-কেও জানাই আন্তরিক শুভেচ্ছা।

আয়োজকদের সুন্দর ব্যবস্থাপনা, সম্মানিত অতিথিদের উপস্থিতি এবং হাজারো দর্শকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বোধনী ম্যাচটি হয়ে উঠেছে স্মরণীয় এক ফুটবল সন্ধ্যা।

আয়োজকরা বলেন-

ফুটবল থাকুক মাঠে, উচ্ছ্বাস থাকুক গ্যালারিতে—

জয় হোক সুন্দর ফুটবলের।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park