সংগঠনের সার্বিক পরিচালনা ও দিকনির্দেশনার জন্য ১০ সদস্যের একটি বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন— প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস (এম.ডি, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিঃ), উপদেষ্টা গোলাম রব্বানী কামনা (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক), উপদেষ্টা মোঃ আক্তার বিশ্বাস (এম.ডি. লতিফ গ্রুপ), উপদেষ্টা প্রফেসর আব্দুল আউয়াল মিয়া (প্রাক্তন অধ্যক্ষ, সরকারী এডওয়ার্ড কলেজ), উপদেষ্টা ডাঃ খালিদ ইকবাল (চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ), উপদেষ্টা এস.এম মাহবুব আলম (সম্পাদক, দৈনিক সিনসা), উপদেষ্টা ইমরুল হাসান রন্টি (সম্পাদক ও প্রকাশক, দৈনিক স্পষ্টবাদী), উপদেষ্টা ডঃ ইয়াকুব শরীফ (সহযোগী অধ্যাপক, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়), উপদেষ্টা সাইদুল ইসলাম কচি (বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী) এবং উপদেষ্টা আব্দুল আলীম (সহ-শিক্ষক, আইসিটি, পাবনা কামিল মাদ্রাসা)। এরপর সর্বসম্মতিক্রমে ৪২ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি মাহফুজুর রহমান (প্রধান শিক্ষক, পাবনা ক্যাডেট মাদ্রাসা), পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ওলিউর রহমান (অধ্যক্ষ, নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজ), সিনিয়র সহ-সভাপতি হেনা গোস্বামী (সাধারণ সম্পাদক, ওয়াই ডাব্লিউ সি এ নার্সারী স্কুল), সহ-সভাপতি মোঃ ইকরামুল হক (চেয়ারম্যান, পাবনা পাইলট স্কুল এন্ড কলেজ), সহ-সভাপতি মোঃ বাবুল আক্তার (প্রধান শিক্ষক, হাই কেয়ার স্কুল, দুবলিয়া), সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম (পরিচালক, পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমান আলী (প্রধান শিক্ষক, আল-আমানা মডেল একাডেমী) ও সাইদুল ইসলাম (অধ্যক্ষ, আল-আযহার স্কুল এন্ড কলেজ), সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম (প্রধান শিক্ষক, এ্যাস্ট্রাস পৌর উচ্চ বিদ্যালয়), সহঃ সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মাসুদ (প্রধান শিক্ষক, মাতৃছায়া স্কুল, দাপুনিয়া), অর্থ সম্পাদক রাশিদুল ইসলাম (অধ্যক্ষ, পাবনা পাইলট স্কুল এন্ড কলেজ), সহঃ অর্থ সম্পাদক মোঃ জুবায়ের হোসেন (প্রধান শিক্ষক, পলাশ ক্যাডেট স্কুল), দপ্তর সম্পাদক মোঃ নাইমুর রহমান (প্রধান শিক্ষক, সেফ মডেল স্কুল), সহঃ দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক (চেয়ারম্যান, ওপি ইন্টারন্যাশনাল স্কুল), শিক্ষা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম পলাশ (পরিচালক, পলাশ ক্যাডেট স্কুল), সহঃ শিক্ষা সম্পাদক মোঃ আকতারুজ্জামান (প্রধান শিক্ষক, আল-ইহসান কোরআনিয়া একাডেমি), সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম (অধ্যক্ষ, ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ), সহঃ সাংস্কৃতিক সম্পাদক আবু ইউসুফ (প্রধান শিক্ষক, সমন্বয় ফাউন্ডেশন স্কুল), প্রচার সম্পাদক ইলোরা দাস (প্রধান শিক্ষক, হলি চাইল্ড স্কুল), সহঃ প্রচার সম্পাদক মোঃ ওমর আলী (প্রধান শিক্ষক, মাহমুদ ক্যাডেট স্কুল), শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক তানজিলা তাসনিম (প্রধান শিক্ষক, ফুলকুঁড়ি একাডেমী), সহঃ শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক জিনাথ সুলতানা (প্রধান শিক্ষক, ওয়াই ডাব্লিউ সিএ নার্সারী স্কুল), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম (প্রধান শিক্ষক, আল-হেলাল এবতেদায়ী মাদ্রাসা), সহঃ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (প্রধান শিক্ষক, নতুনকুঁড়ি ইসলামী কিন্ডারগার্টেন), আইটি সম্পাদক মোঃ মাহমুদুল হক (প্রধান শিক্ষক, আটঘরিয়া পাবলিক স্কুল), সহঃ আইটি সম্পাদক সাদিকুল সাজ্জাদ রতন (প্রধান শিক্ষক, কনফিডেন্স প্লাস মডেল স্কুল), ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম (প্রধান শিক্ষক, সেফ মডেল স্কুল, গোপালপুর), সহঃ ক্রীড়া সম্পাদক মোঃ শাহানুর সরদার (প্রধান শিক্ষক, রাধানগর পলাশ ক্যাডেট স্কুল), আইন বিষয়ক সম্পাদক মোরসালীন সরকার রাসেল (প্রধান শিক্ষক, শাহীন ক্যাডেট স্কুল), সহঃ আইন বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ (প্রধান শিক্ষক, এম.আর.এস ইমপেরিয়াল স্কুল), পরিকল্পনা সম্পাদক নুরুন্নাহার লুনা (প্রধান শিক্ষক, লিটল বার্ড কিন্ডারগার্টেন), সহঃ পরিকল্পনা সম্পাদক কেয়া দাস (প্রধান শিক্ষক, যিহোবা-যিরি জুনিয়র স্কুল), শিক্ষক কল্যান সম্পাদক সাহাব উদ্দীন (প্রধান শিক্ষক, স্বপ্নছোয়া কিন্ডারগার্টেন), সহঃ শিক্ষক কল্যান সম্পাদক সুলতানা পারভীন রত্না (প্রধান শিক্ষক, দর্পণ ইন্টারন্যাশনাল স্কুল), প্রশিক্ষণ ও গবেষনা বিষয়ক সম্পাদক মৌটুসী ইসলাম (প্রধান শিক্ষক, ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়), সহঃ গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ রাজিব হোসেন (প্রধান শিক্ষক, শাহীন ক্যাডেট স্কুল, ইশ্বরদী), সমাজ কল্যান সম্পাদক চম্পা খাতুন (প্রধান শিক্ষক, লিটল স্টার ইন্টারন্যাশনাল স্কুল), সহঃ সমাজ কল্যান সম্পাদক কাজী মাহমুদা নাহার (প্রধান শিক্ষক, এম. এম. মডেল স্কুল), ছাত্র কল্যান সম্পাদক মোঃ আতাউর রহমান (প্রধান শিক্ষক, কোলাদী নুরানি মডেল মাদ্রাসা), সহঃ ছাত্র কল্যান সম্পাদক সবিতা রানী দাস (প্রধান শিক্ষক, পাইওনিয়ার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ), সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ রাসেল আলী (প্রধান শিক্ষক, সোহাগ বিদ্যা নিলয়) এবং সহঃ সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক (পরিচালক, দারুল উলুম ক্যাডেট মাদ্রাসা, সাঁথিয়া)।
কেন্দ্রীয় কমিটির মহাসচিব মিজানুর রহমান সরকার এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান কর্তৃক অনুমোদিত এই নতুন কমিটি আগামী চার বছর দায়িত্ব পালন করবে। সাধারণ সভার শেষভাগে উপস্থিত বক্তারা কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনকে আরও গতিশীল করতে নবগঠিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।