1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভাবির্ভাব উৎসব পালিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা

পাবনায় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভাবির্ভাব উৎসব পালিত

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

পাবনা সিটি কলেজ মাঠে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভাবির্ভাব দিবস মহা-মহোৎসব, সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘সৎসঙ্গ বাংলাদেশ’-এর উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়।

উৎসবের অংশ হিসেবে সকালে পাবনা মানসিক হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত বিশ্ব বিজ্ঞান কেন্দ্রে ভোর ৭টা ৩৫ মিনিটে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ জন্মলগ্ন ঘোষণা করা হয় এবং ভক্তদের গঙ্গা স্নান সম্পন্ন হয়।

দিনব্যাপী এ আয়োজনে দেশ ও বিদেশের প্রায় ৩০ হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। উৎসবে আগত বিপুলসংখ্যক পুণ্যার্থীর চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে ২২ জন চিকিৎসক সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন।

মহা-মহোৎসবে সকালে শুভ অধিবাস, নামজপ, প্রাতঃ প্রার্থনা এবং ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন ও দর্শনের ওপর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘সৎসঙ্গ বাংলাদেশ’-এর সভাপতি শ্রীকুঞ্জবিহারী আদিত্যের সভাপতিত্বে এবং সম্পাদক শ্রীধৃতব্রত আদিত্যের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল আলোচনা সভা পরিচালিত হয়।

আলোচনা সভায় বক্তারা পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ ও দর্শনে অনুপ্রাণিত হয়ে সমাজে সততা, নীতি ও সৎভাব প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

দুপুরে পাবনা সিটি কলেজ মাঠে আগত হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। পরবর্তীতে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত আমন্ত্রিত শিল্পীরা শ্রীশ্রীঠাকুরের রচিত ভজন ও কীর্তন পরিবেশন করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park