1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
  3. p.m.mahfuj@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক ব্যবসায়ী নিহত ঈশ্বরদী ও আটঘরিয়ার ৩ হেভিওয়েট আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের কারও কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেন না মকবুল পাবনায় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভাবির্ভাব উৎসব পালিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি

পাবনায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক ব্যবসায়ী নিহত

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, পাবনা:

পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় দ্রুতগতির একটি ডাম্প ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ (৫০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা-পাবনা-রাজশাহী বাইপাস মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের বাসিন্দা ডা. তোয়াজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়:

ব্যবসায়িক কাজ শেষে সিংগা বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন আবুল কালাম আজাদ। পথিমধ্যে সিংগা বাইপাস এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পুলিশের বক্তব্য:

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও সেটিকে শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park