1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

বালু মহলে অভিযান করায় ঈশ্বরদী ইউএনও’র বিরুদ্ধে ভাড়াটে লোক দিয়ে মানববন্ধনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

পাবনার ঈশ্বরদীতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তবে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী অফিসার।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনওর নামে করা মানববন্ধন সংক্রান্ত বক্তব্য ছড়িয়ে পড়লে তিনি লিখিত বিবৃতির মাধ্যমে ঘটনার ব্যাখ্যা দেন।

ইউএনও বলেন, আমি ঈশ্বরদীতে যোগদান করার আগেই আমার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে, যা দুঃখজনক। মানববন্ধনে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেউ মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে আমার কাছে আসেনি, কিংবা আমি কারও সঙ্গে দুর্ব্যবহার করেছি— এমন অভিযোগ সত্য নয়।

তিনি আরও জানান, গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষকদের অংশগ্রহণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অথচ ওই সরকারি অনুষ্ঠানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুপ্ত মিটিং বলে অপপ্রচার চালানো হয়েছে এবং মানববন্ধনে বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

ঘটনার পেছনে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে ইউএনও বলেন, আমি দায়িত্ব নেওয়ার কয়েকদিন পর জানতে পারি ইসলামপুর ঘাট ও সাড়াঘাটে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই দিনে ১১টি মামলায় ১১ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়। এর পর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়ে যায়। এতে কিছু ব্যক্তি অসন্তুষ্ট হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে।

তিনি আরও বলেন, সাড়াঘাটে রানাখড়িয়া তরিয়া মহল ঘাটের ইজারা গ্রহীতা নিজে কার্যক্রম না করে অন্যদের সাবলিজ দিয়েছেন। সাবলিজপ্রাপ্তরা নদীপথে চলাচলকারী নৌকা থেকে ২-৩ হাজার টাকা করে আদায় শুরু করলে আমি সেটি বন্ধের নির্দেশ দিই। আইনগত ব্যবস্থা নিতে বলায় ওই চক্রের কিছু সদস্য ক্ষুব্ধ হয়ে মানববন্ধনে অংশ নেয়।

ইউএনও মানববন্ধনে আনা অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমি সরকারের প্রতিনিধি হিসেবে সততা ও নৈতিকতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও জনসেবায় নিয়োজিত আছি। ঈশ্বরদীর সাধারণ মানুষ আমার সহযোগী, আমি সবার পাশে থাকতে চাই।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park