
জুলাই বিপ্লবের চেতনা ও গণআকাঙ্ক্ষাকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও তৃণমূলমুখী করতে জুলাই রাজবন্দী অ্যালায়েন্স পাবনা জেলা শাখার ৭৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ করিম তন্ময় এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভির আহমেদ সাগর।
বুধবার (১ জুলাই) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মহিন পাটোয়ারি ও সদস্য সচিব মোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই বিপ্লবের মহান চেতনা সমুন্নত রাখা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে জুলাই আকাঙ্ক্ষার প্রসার এবং সংগঠনের কার্যক্রম সুসংহত করার লক্ষ্যেই এ আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে টুটুল হোসাইন বিশ্বাস, সাইফুল ইসলাম বাদশা, সুলতান মাহমুদ খান এহিয়া ও আজম আলী বিশ্বাসকে । যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন হাফেজ ইমাম হাসান, হাফিজুর রহমান নান্নু,আশরাফুর রহমান বাধন,শাহাদাত হোসেন, খলিলুর রহমান। সদস্য সচিব হয়েছেন তানভীর আহমেদ সাগর এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা আনিছুল হক বাবু,শরিফুল ইসলাম তুহিন,মো: দৌলত আলী, মো: আব্দুল গফুর খা।
এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তারিকুজ্জামান তামিম, কামরুল হুদা কামাল বিশ্বাস, নজরুল ইসলাম, আব্দুল লতিফ যুক্তিবাদী। সাংগঠনিক সম্পাদক সজিব হোসাইন, এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে হেদায়েতুল ইসলাম অনিক ও অর্থ সম্পাদক করা হয়েছে শরিফুল ইসলামকে।
কমিটিতে আরও যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন মুখপাত্র রুহুল আমীন, সহ-মুখপাত্র বেল্লাল হোসাইন, প্রবাসী কল্যাণ সম্পাদক এইচ এম তৌফিক কাজী, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম (শহীদ পরিবার), সহ জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফজরে রাব্বী রুহান,
দপ্তর সম্পাদক মো. সুলতান মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক বাবুল আক্তার, প্রচার সম্পাদক বায়েজিদ ইসলাম রিমন, সহ প্রচার সম্পাদক রুমন আক্তার ও জিল্লুর রহমান, আইনবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন,, সহ-আইনবিষয়ক সম্পাদক এসএম পাপ্পু।
সংগঠক, মিরাজুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ লোটাস, আশরাফুল ইসলাম, লিয়াকত খা,বকুল ইসলাম, আসাদুজ্জামান কামাল, ওমর মোল্লা, রফিকুল ইসলাম মনা,মাহমুদুল ইসলাম শাওন।
কার্যনির্বাহী সদস্য, সাজ্জাদ হোসেন স্বপন, সাদ্দাম ফকির, মিম হোসেন, নুরুল ইসলাম রানা, নাঈম হোসেন, নাজিম উদ্দিন, আবু তালেব ফকির, মজনু হক, হাফেজ আজম হোসাইন, শাহাবুদ্দিন আলম, আতোয়ার রহমান আরিফ, আব্দুস সালাম মোল্লা, আনোয়ার খা, রাতুল ইসলাম রানা,আলাল শেখ, রুবেল হোসেন, আতিয়ার রহমান, মুস্তাক আহমেদ, আব্দুল্লাহ, মারুফ আহমেদ জনি, রাজিবুল হাসান,আ: রহিম, আনিছ আলী খা, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, ইউনুস আলী, রুহুল বিশ্বাস, সাইফুল ইসলাম, মামুন খা, আলমগীর হোসেন, আরশেদ হোসেন, আবু ইউসুফ, নাজমুল হোসাইন, রফিক শেখ, উজ্জ্বল শেখ।
সংগঠনের আহবায়ক, আব্দুল্লাহ করিম তন্ময় বলেন, নবগঠিত এ কমিটি আগামী তিন মাসের মধ্যে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি জুলাই বিপ্লবের চেতনা জনগণের মাঝে ছড়িয়ে দিতে কাজ করবে। একই সঙ্গে রাজবন্দীদের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক অধিকার রক্ষায়ও সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।