1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে বর্ষা মৌসুমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে আশপাশের কৃষিজমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি খোলা ট্রাকে বালু পরিবহনের কারণে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
‎এলাকাবাসীর অভিযোগ, ইসলামপুর গ্রামের ‘সেলিমের খাদ’ নামে পরিচিত এলাকা থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালু স্থানীয় সেলিম নামে এক ব্যক্তি বিক্রি করছেন। এসব বালু স্থানীয় ইটভাটা মালিক আব্দুল খালেক কিনে প্রতিদিন ভোর থেকে দিনভর ট্রাকযোগে পাবনা বিসিক শিল্পনগরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন।
‎স্থানীয়দের দাবি, খোলা ট্রাকে বালু বহন করায় সড়কে ধুলাবালুর সৃষ্টি হচ্ছে। এতে পথচারী, শিক্ষার্থী ও আশপাশের বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অন্যদিকে বর্ষা মৌসুমে বালু উত্তোলনের কারণে পাশের কৃষিজমিতে ভাঙন শুরু হয়েছে। এতে জমির মালিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
‎স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন অবৈধ বালু উত্তোলন বন্ধে একাধিকবার কঠোর অবস্থানের কথা বললেও ইসলামপুরে প্রকাশ্যেই বালু উত্তোলন ও বিক্রি চলছে। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
‎স্থানীয়দের আরও অভিযোগ, বালু ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রশাসনকে ‘ম্যানেজ’ করার দাবি করে প্রকাশ্যেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এমনকি প্রতিবাদ করেও কোনো লাভ হবে না বলেও তারা বিভিন্ন সময় মন্তব্য করছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
‎এ বিষয়ে অভিযুক্ত সেলিম ও আব্দুল খালেকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
‎পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিটন ঢালী বলেন, আপনার থেকেই বিষয়টি জানতে পারলাম। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎এলাকাবাসী দ্রুত ঘটনাটি তদন্ত করে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park