1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, বেড়া (পাবনা):পাবনার বেড়া উপজেলার পুরান মাশুমদিয়া গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সম্মানিত অধ্যাপক ড. আব্দুল আলিম শিকদার মহোদয় সম্প্রতি এক গৌরবময় দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। গত ২০ মে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

তাঁর এ অসাধারণ অর্জনে গর্বিত হয়ে অত্র গ্রামের পক্ষ থেকে আজ বেলা ১১টায় এক বর্ণাঢ্য গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বলেন, গ্রামের একজন সন্তান দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে অধিষ্ঠিত হওয়া পুরো অঞ্চলের জন্য গর্ব ও সম্মানের বিষয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজাহার আলী বক্স। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হাফেজ মোঃ ওয়াহিদুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকদার পরিবারের আরেক কৃতি সন্তান ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মনজুর আলম শিকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাসুমদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শামসুর রহমান সমেজ, বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি জনাব ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি জনাব এবিএম মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রজিম, প্রভাষক আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম, মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক সোহেল শিকদার এবং দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সরদার। ড. আব্দুল আলিম শিকদারের ভাই-বোনদের মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল হালিম শিকদার, প্রাণিসম্পদ বিভাগের পশু চিকিৎসক শামীম হোসেন শিকদার এবং সানোয়ার হোসেন খান (পলাশ)।

এছাড়াও উপস্থিত ছিলেন পুরান মাশুমদিয়া নবীন সংঘের সভাপতি আব্দুর খালেক বক্স, সাধারণ সম্পাদক ও ছাত্রদল নেতা মিরাজ হোসেন, ছাত্রদল নেতা বাবুল হোসেন শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও পুরান মাশুমদিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের সহ-সভাপতি নুরুজ্জামান (রিপন), ফায়ার সার্ভিস কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বক্স, আব্দুল লতিফ বক্স, রবিউল সরদার, সাব্বির বক্স, মাহবুব হোসেন সরদার, আমিরুল ইসলাম সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চর নতিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংস্কৃতিক সম্পাদক মনির খান শিপন।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন আব্দুস সোবহান মাসুম শিকদার।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ড. আব্দুল আলিম শিকদারের এই সাফল্য শুধু শিকদার পরিবারের নয়, পুরো পুরান মাশুমদিয়া গ্রামের গর্ব। শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক দক্ষতায় তাঁর নতুন দায়িত্ব পালনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। পাশাপাশি নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তাঁর এই অর্জন অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মত প্রকাশ করেন বক্তারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park