1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় অপহরণের সাক্ষী দেওয়ার বিরোধের জের ধরে ৭ জনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু সন্ত্রাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার (০৫ মে) সন্ধা সাড়ে ৭ টার দিকে ইউনিয়নের ইসলাম গাতীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

‎আহতরা হলেন- দাপুনিয়া ইউনিয়নের ইসলাম গাতীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মেহেদী হাসান দিলু (৫০), মেহেদী হাসান দিলুর ছেলে মো: ইসমাইল হোসেন (২৫) সাব্বির হোসেন (২৩), ইয়াকুব আলী খানের ছেলে জাকির হোসেন (২৫),  মেহেদী হাসান দিলুর স্ত্রী আকলিমা খাতুন (৪৩), আবুল হোসেন খানের ছেলে ইয়াকু্ব আলী খান (৫৫),  ইয়াকুব আলীর স্ত্রী মোছা: জহুরা খাতুন(৪৫)।

‎মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাতী ইসলামপুর গ্রামের আরিফ শেখ সহ সঙ্গবদ্ধ একটি চক্র গত রমজানের ঈদের দিন (২১ মার্চ) দুপুরে একটি মেয়েকে অপহরণ করে। এরপর অপহরণের বিষয়টি মেহেদী হাসান দিলু সাক্ষী দেয়। এই ঘটনা নিয়ে মেহেদী হাসান দিলুর সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। মঙ্গলবার বিকেলে মেহেদী হাসান দিলুর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে গালাগালি ও ভাঙচুর করে। বিষয়টি নিষেধ করলে আরিফ শেখ ও জসিম উদ্দিনের নেতৃত্বে ১৫/২০ জনের সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র চাপাতি, লাঠিসোটা, জিআই পাইপ দিয়ে তাদের উপর হামলা করা হয়। এসময় গুরুতর আহত সবাইকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

‎মেহেদী হাসান দিলু অভিযোগ করে বলেন, পুর্ব বিরোধের জের ধরে আমাদের ৭/৮ জনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এসব সন্ত্রাসীরা এখনো আমাদের হুমকি দিচ্ছে। দ্রুত এসব সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে।

‎পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park