1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

ঈশ্বরদীতে চোরাই মটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

পাবনার ঈশ্বরদীতে চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল)  দুপুরে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো- মেহেuরপুর জেলার গাংনী থানার কাজিপুর মন্ডলপাড়ার আবুল কালামের ছেলে  মোঃ বাদশা(২৫), কুষ্টিয়ার দৌলতপুর থানার বাহিরমাদী পোয়ালবাড়ী গ্রামের পলান মন্ডলের ছেলে মোঃ আজিজুল ইসলাম(২৮)।
থানা সূত্রে জানা গেছে,  মো: জাহিদুল ইসলাম নামের ব্যক্তিটির মোটরসাইকেলটি দাশুড়িয়া পিয়াস কলোনী  এসএসএস এনজিও দাশুড়িয়া  শাখা অফিসের সামনে থেকে চুরি হয়। গত (১৭ এপ্রিল) থানায় চুরি মামলা রুজু হয়। পাবনার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং ঈশ্বরদী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তত্ত্বাবধায়নে, ঈশ্বরদী থানার ওসি মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে ঈশ্বরদী থানার এসআই মোঃ আব্দুল হায়ির ও এএসআই মোঃ ওবায়দুল হাসান সহ  একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেফতার ও মোটরসাইকেল জব্দ করা হয়।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম বলেন, দুটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। দুজনকে গ্রেফতার করে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।  এছাড়াও  ঈশ্বরদী থানা পুলিশ গত এক মাসে ১৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং সংঘবদ্ধ আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ১২ জন সক্রিয় সদস্য আটক হয়েছে। ঈশ্বরদী থানা এলাকায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি যাতে কোন প্রকার চুরি ছিনতাই না হয় সেইি লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত আছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park