1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

কুরআন পুড়ানো এবং বিএনপি নেতা হাবিবের মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় মসজিদে নামাজরত মুসল্লীদের উপর গুলি ও ককটেল নিক্ষেপ ও জামায়াত অফিসে আগুন লাগিয়ে পবিত্র কুরআন পুড়ানো এবং আটঘরিয়া উপজেলার কোন মসজিদে জামায়াতের কোন ইমাম নামাজ পড়াতে ও জামায়াতের কোন মুয়াজ্জিন আজান দিতে পারবেনা মর্মে বিএনপির পাবনা জেলার আহবায়ক হাবিবুর রহমান হাবিব যে বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মসজিদ মিশন পাবনা জেলা শাখার সভাপতি হাফেজ মুফতি মাওলানা সফিউল্লাহ ও সেক্রেটারি হাফেজ আহমাদুল্লাহ।

প্রতিবাদ লিপিতে তারা বলেন গত ১৫ মে ২০২৫ আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজার জামে মসজিদে আসরের নামাজ চলাকালীন সময়ে বিএনপি নেতা আলম ও আসিম উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী মসজিদের বাহিরে গুলি ও ককটেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় মুসল্লিগন নামাজ শেষ করে দিক বিদিক ছুটাছুটি করতে থাকেন। এক পর্যায়ে মুসল্লীদের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নামাজের সময়ে গুলি ও ককটেল নিক্ষেপ একটি নজীর বিহীন ঘটনা । আমরা এহেন সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঐ দিন সন্ধায় একটি ইসলামি সংগঠনের অফিসে আগুন লাগিয়ে অফিসের আসবাবপত্র এবং পবিত্র কুরআন পুড়ানো হয় যা মিডিয়ার মাধ্যমে আমাদের দৃষ্টি গোচরে আসে। আটঘরিয়ার পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিভানো হয়। অথচ জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের বলেন অফিসে আগুন দেয়া হয়নি আর কুরআন পুড়ানো হয়নি।

সুতরাং যারা পবিত্র কুরআনে আগুন দিয়েছে তাদের এমন ধৃষ্টতাপুর্ণ কর্মকাণ্ডের এবং হাবিবুর রহমান হাবিবের মিথ্যাচারের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। মিঃ হাবিবুর রহমান হাবিব আরো বলেছেন, আটঘরিয়ার কোন মসজিদে জামায়াতের কোন ইমাম নামাজ পড়াতে পারবে না ও জামায়াতের কোন মুয়াজ্জিন আজান দিতে পারবেনা। মিঃ হাবিব সাহেবের এমন কথা বলার কোন নৈতিক অধিকার নেই। আটঘরিয়ার সকল মসজিদ কি হাবিবের বাপের তৈরি? ইমাম মুয়াজ্জিনের বেতন কি হাবিব দিয়ে থাকেন? মিঃ হাবিব কি আটঘরিয়ার কোন ওয়ার্ডের মেম্বার? কোন ইউনিয়নের চেয়ারম্যান? উপজেলা চেয়ারম্যান? উপজেলা প্রশাসনের কোন কর্তা কিংবা রাষ্ট্রের কোন দায়িত্বশীল? তিনি কি একজন বড় আলেম বা মুফতি? মিঃ হাবিব সাহেবের এমন ধৃষ্টতাপুর্ন বক্তব্য আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন সহ দেশের সকল জনগন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমরাও হবিব সাহেবের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং তার বক্তব্য প্রত্যাহার করার আহবান জানাচ্ছি।

(প্রেসবিজ্ঞপ্তি)

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park