
মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জুসনে জুলুস ও মিলাদে মোস্তফা মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বলরামপুরের খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফের উদ্যোগে এমন আয়োজন আয়োজন করা হয়েছে।
ফুরফুরা দরবার শরীফের খলিফা, পীরে তরিকত হযরত নূর মুহাম্মদ আজাদ খান (চিশতী ম.জি.আ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ মো: হাসান জাফির তুহিন। প্রধান মেহমান থাকবেন, ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দেদে জামান পীরজাদা হযরত মাওলানা আবু নছর সাদান সিদ্দকী আল কুরাইশী।
সম্মানিত অতিথি থাকবেন পাবনা সদর গোরস্থান জামে মসজিদের খতিব, হাফেজ আল্লামা হযরত মাওলানা মো: অতিকুর রহমান ছাহেব, রবিউল মার্কেট এন্ড এপার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মো: রবিউল ইসলাম খান আল-মুজাদ্দেদী ।
প্রধান আলোচক হিসেবে থাকবেন, পাবনা আলিয়া মাদরাসার মুহাদ্দেস হযরত মাওলানা মুহাম্মদ আব্দুস ছামাদ আল মুজাদ্দেদী ছাহেব। দ্বিতীয় আলোচক, হযরত মাওলানা মো: মখলেছুর রহমান জগন্নাথপুরী। তৃতীয় আলোচক খাজানগর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সুপার হযরত মাওলানা মুহাম্মদ রিয়াজুদ্দীন সালেহী সাহেব। চতুর্থ আলোচক, ফুরফুরা দরবার শরীফের খাদেম, হযরত মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম ছাহেব।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও আমন্ত্রণে মামুন মোটরস পাবনার স্বত্বাধিকারী মো: মামুনুর রশিদ খান। অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে যোগদান করে দোজাহানের সাওয়াব হাসিলের আহবান জানানো হয়েছে।