
আনন্দঘন পরিবেশে পাবনা নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটি (এনডিডি) সেন্টারের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেবুয়ারি ২০২৫ রবিবার, পাবনা বালিয়াহালট ঈদগাহ মাঠ সংলগ্ন ঈদগাহ মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় ইভেন্টগুলোর মধ্যে ছিল ৫০ মিটার দৌড়, টেনিস বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, মার্বেল কুড়ানো, যেমন খুশি তেমন সাজো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফারজানা তাজ। এছাড়াও আরো বক্তব্য রাখেন মর্জিনা খাতুন, ম্যানেজার জেন্ডার, সেফগার্ডিং ও ডিজএবিলিটি ইনক্লুশন, রাজকেশর রায়, ডিভিশনাল ম্যানেজার, মো: সিরাজুল ইসলাম উপজেলা ব্যবস্থাপক, ব্র্যাক শিক্ষা কর্মসূচি এবং ব্র্যাক এনডিডি সেন্টারের প্রধান শিক্ষিকা মোছাঃ হোসনেয়ারা তুলি স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা সমন্বয়ক মো: শরীফ হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের অন্যান্য কর্মকতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ।
উলেখ্য, ব্র্যাক এনডিডি সেন্টার প্রতিবন্ধী শিশুদের জন্য সমান সুযোগ সৃষ্টি, শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা এবং মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হওয়ার উপযোগী করে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ২০১৫ সাল থেকে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় পাবনা সদর উপজেলায় নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটি (এনডিডি) সেন্টার পরিচালিত হয়ে আসছে। পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকায় অবস্থিত এই সেন্টারটি মূলত অটিজম স্পেকটাম ডিজঅর্ডার, সেরিব্রাল পালসি, ডাউন সিনডম, বুদ্ধিপ্রতিবন্ধি শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো এনডিডি শিক্ষার্থীদের জীবনযাত্রার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সামাজিক ও শিক্ষাগত অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং স্বাস্থ্য ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রতিবন্ধি শিশু যেন সমাজের বোঝা হয়ে না থাকে। সবাইকে তাদের হয়ে কাজ করতে হবে। তাহলেই এরা শিক্ষাসহ নিজের পরিচর্যা শিখতে পারবে। পরিশেষে ব্র্যাক এর এমন উদ্যোগকে সাধুবাদ জানান।