1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

‘তারেক রহমানের বার্তা- কৃষক বাঁচলে দেশ বাঁচবে’

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষি নির্ভর বাংলাদেশ এবং কৃষি রফতানি নির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমানের বার্তা কৃষকদের মাঝে পৌছে দিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি পাবনার কৃতিসন্তান মামুনুর রশিদ খান। তিনি বলেন, ‘তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই সারা দেশে এই কৃষক সমাবেশ আয়োজন করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ন্যায় তারেক রহমানও কৃষকদের কল্যাণে কৃষি নির্ভর বাংলাদেশ গড়বেন।’
সারা দেশে কৃষক সমাবেশের অংশ হিসেবে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে পাবনা সদর উপজেলার গয়েশপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মামুনুর রশিদ খান বলেন,  ‘আমাদের দেশনায়ক তারেক রহমান যদি দেশে থাকতেন তাহলে তিনি নিজেই স্বশরীরে আপনাদের কাছে আসতেন এবং বক্তব্য রাখতেন। কিন্তু তার উদ্যোগেই আজকে সারা দেশে কৃষকদের সংগঠিত করার লক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কারণ তিনি মনে করেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষি নির্ভর বাংলাদেশ গড়তে চান তিনি। তাই আমাদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।  বিএনপি ক্ষমতায় আসলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ন্যায় তারেক রহমানও কৃষকদের কল্যাণে কৃষি নির্ভর বাংলাদেশ গড়বেন।

গয়েশপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল কালাম প্রামানিকের সভাপতি সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান, জেলা কৃষক দলের সভাপতি আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park