1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

ত্রিমহোনীতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভায়

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫

প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ভাতা, প্রতিবন্ধীবান্ধব শিক্ষা এবং প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীদের স্বীকৃতি ও এমপিওভুক্তিসহ বিভিন্ন দাবিতে পাবনার আমিনপুরে প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকেলে আমিনপুরের নতুন মিরপুরের শীতলপুরের সুপ্তশিখা প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এই মতবিনিময় সভা হয়।

সুপ্তশিখা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ সিমানুর রহমান এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার।
বক্তারা বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার প্রতিবন্ধীরা। তাদের দায়িত্ব কেউ নিতে চান না। কিন্তু আমরা প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীরা নিয়েছি। নাকের ময়লা, মুখের লালা মাখিয়েও প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীরা কাজ করছেন। কিন্তু তাদের নূন্যতম স্বীকৃতি নেই। জীবন-জীবিকার ব্যবস্থা নেই। তাই প্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত করতে হলে প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীদের স্বীকৃতি ও এমপিওভুক্তি করতে হবে।’

আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মরিয়ম খাতুন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, অর্থ সম্পাদক ইয়াকুব আলী, রংপুর বিভাগীয় আহ্বায়ক নাসরুল আলম, রাজশাহী বিভাগীয় আহ্বায়ক শায়লা আক্তার, চর নতিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান শিপন, যুবদল নেতা পান্না ,আতাউর রহমান বাবলু.মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আঃ বাতেন , জহুরুল ইসলাম বিল্লাল  প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park