1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে সুজানগর-বেড়াবাসীর মুক্তি মিলবে: হেসাব উদ্দিন 

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
‎‎সুজানগর উপজেলা জামায়াতের আমীর ও
‎পাবনা-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক কেএম হেসাব উদ্দিন বলেছেন, যেকোন কিছুর বিনিময়ে আগামীতে দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনতে হবে। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। যদি কেউ কেন্দ্র দখলের হুমকি দেয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেবামূলক কাজের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। আমাদের বিজয়ের মাধ্যমে সুজানগর-বেড়াবাসী সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবল থেকে জনগণ মুক্তি পাবে।
‎শনিবার (০৬ সেপ্টেম্বর ) দুপুরে সুজানগর উপজেলা কমিউনিটি সেন্টারের অডিটোরিয়ামে আয়োজিত পাবনা-২ আসনের নির্বাচনি প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎তিনি বলেন, যেসব মানুষ এখনি আমাদের পোস্টার বিলবোর্ড ভেঙে ফেলানোর চেষ্টা করছে এদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনকে কঠিন ব্যবস্থা নিতে হবে। বিলবোর্ড পোস্টার ছিঁড়ে নোংরা রাজনীতি করে আমাদের ঠেকাতে পারবেন না। জনগণ আমাদের ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে।
‎তিনি আরও বলেন, এদেশে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আগামীতে জনগণ রায় দিবেন। ৫৪ বছরেও এ জাতি প্রকৃত প্রকৃত উন্নয়ন দেখতে পায়নি। দুর্নীতি ও লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে টাকা পাচার করেছে। বিদেশে শতশত বাড়িগাড়ী করেছে। দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিনত করেছে।
‎তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চাদামুক্ত পুরো উপজেলার পরিবেশ চাই, চাঁদামুক্ত সুজানগর বাজার চাই। কোন রাজনৈতিক নেতাদের জন্য যেন এ বাজারের দোকানদাররা অতিষ্ঠ হয়ে চলে না যায়। মাদক ও সন্ত্রাস মুক্ত সুজানগর বাজার চাই। এক টাকাও কেউ চাঁদা দিবে না। সন্ত্রাস মাস্তানী করে ত্রাস সৃষ্টি করতে দেবনা। সবাইকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
‎পাবনা-২ আসনের আসন পরিচালক অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এসএম সোহেল।
‎এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামাতের নায়েবে আমির ফারুক -ই আযম, সেক্রেটারি টুটুল হোসাইন বিশ্বাস,  বায়তুল মাল সম্পাদক রাফি আহমেদ ফুল, আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়ালিউল্লাহ বিশ্বাস, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার, জামশেদ আলম খান, আব্দুস সুবাহান, আবু ইউসুফ প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park