1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

দুবলিয়ায় মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন! 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
জাঁকজমকপূর্ণ পরিবেশে দুবলিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।  রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়।
দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও দুবলিয়া ফুটবল টর্নামেন্টের পরিচালনা কমিটির সেক্রেটারি ও সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি  মো: আবু ইসহাক মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আব্দুস সাত্তার বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুবলিয়া অঞ্চলে ক্রীড়া উন্নয়নের জন্য ব্যাপকভাবে কাজ করা দরকার,  অত্র এলাকার ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে মাঠ ও খেলোয়াড়দের মানোন্নয়নে কাজ করতে হবে। তিনি আরো বলেন,  যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে নানামুখী ক্রীড়ার পরিকল্পনা গ্রহণ করা উচিত। ছাত্র ও যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি, পাবনা জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো: রেজাউল করিম, আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল একেএম নায়েব আলী,  সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলীম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মো: বাকা বিশ্বাস, টিপু বিশ্বাস, রইচ বিশ্বাস,  বাবুল বিশ্বাস,  , সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি  মকবুল হোসাইন, সহসভাপতি আবু হানিফ কাজী, আব্দুল মালেক, জামায়াত নেতা স্বপন মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা সদরের দোগাছি আইয়ুব খান স্মৃতি সংঘের সঙ্গে সিরাজগঞ্জের শাহজাদপুর ফুটবল একাদশ লড়াই করেন। ট্রাইবেকারে সিরাজগঞ্জ শাহজাদপুর ফুটবল একাদশ বিজয়ী লাভ করে।
সার্বিক পরিচালনায় দুবলিয়া ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম,  মোতাহার বিশ্বাস, সম্রাট বিশ্বাস, মুরাদ হোসেন, ইমরান খান, আকাশ বিশ্বাস, টুটুল বিশ্বাস,  রুবেল বিশ্বাস, অপু বিশ্বাস, রাসেল হোসেন প্রমুখ।
খেলার ধারাভাষ্যকার ছিলেন মো: আলমগীর হোসেন পিন্টু। রেফারী ছিলেন, জাহাঙ্গীর আলম, আনিছুর রহমান,  আমিনুল ইসলাম।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park