1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

দুর্নীতিবাজরা শ্রমিকদের ঘাড়ে চরে সম্পদের পাহাড় গড়লেও শ্রমিকের ভাগ্যের উন্নতি হয়নি’

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি গোলাম রাব্বানী বলেছেন, সোনার দেশ গড়তে হলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে অবহেলিত কুষকদের অগ্রাধিকার দিতে সরকারকে উদ্যোগ নিতে হবে। দুর্নীতিবাজরা শ্রমিকের ঘাড়ে চরে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়লেও শ্রমিকের ভাগ্য পরিবর্তন হয়নি। এসব দুর্নীতবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে পাবনার টেবুনিয়ার মনোহরপুরে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন পাবনা জেলা শাখার অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন,  ৫ আগষ্ট স্বৈরাচার খুনি হাসিনার পতন হয়েছে।   শেখ হাসিনা চলে গেলে তার প্রেতাত্মারা রয়ে গেছেন। তারা হাসিনাকে ক্ষমতায় আনার পাঁয়তার করছে। তাকে আর দেশে আসতে দেওয়া হবে না। যারা আনতে চান তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
দেশ গড়তে হলে ভালো মানুষ তৈরি করতে হবে। শেখ মুজিবই তার নেতাকর্মীদের বিরুদ্ধে চোর আখ্যা দিয়ে গেছেন। সেসব চোররা দেশের জন্য কি করবে?। শেখ হাসিনা খুন করেই ক্ষ্যান্ত হয়নি আবার মানুষ পিটিয়ে পুড়িয়ে হত্যা হরেছে। যারা নানা অপতৎপরতা করছ তোমরা থেমে যাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। টুস করে দেশে না এসে ঘোষণা দিয় আসেন। বিমানবন্দরে রিসিভ করে আয়নাঘরে নিয়ে যাওয়া হবে।
দেশের কৃষকরা অবহেলি তুলে ধরে তিনি বলেন, আমার দেশের কৃষকরা বেশ অবহেলিত। প্রান্তিক  কৃষকরা আবাদকৃত সবজি ও ফসলের ন্যায্যমূল্য পায়না। যারা উৎপাদন করেনা তারা ফায়দা লুটে থাকে। কৃষকদের মুখে হাসি ফুটাতে হবে। কৃষকদের প্রতি যে জুলুম করা হয়েছে তার অবসান হোক।
কৃষকদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা হলে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, ভারতের কৃষকরা মোদী সরকারের বিরুদ্ধেও আন্দোলন করে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি চোখ রাঙাতে পারবেনা। আসুন আমরা দুনিয়া ও আমিরাতর শান্তির জন্য ঐক্যবদ্ধ হই। কৃষকের দাবি পুরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
 বাংলাদেশ এখন শহীদের দেশ। শহীদের দুইজন ইমাম এই মাটিতে শুয়ে আছেন। গত ৪ আগষ্টে আরও দুইজন শহীদ হয়েছেন। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব বলেছেন আমার রক্তকে তোমরা শক্তিতে পরিনত করো।
কৃষি বিভাগে সংস্কার করে রোল মডেলে পরিনত করতে হবে। জাপান কৃষি উন্নয়নে দেশকে রোল মডেল তৈরি করলেও আমরা অনেক পিছিয়ে আছি। কারণ এখানে শ্রমিকের কোন দাম নেই।
 কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি ডা. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার অফিস সম্পাদক মাও: আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম, কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের বগুড়া অঞ্চল পরিচালক আতাউর রহমান, কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের বগুড়া অঞ্চল সহকারী পরিচালক মো: বদিউজ্জামান, পাবনা সদর উপজেলা উপসহকারী কৃষি অফিসার মো: কামরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সহসভাপতি দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানে ডা: মনিরুজ্জামানকে সভাপতি ও নাজমুল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park