1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

পদত্যাগ করলেন আতাইকুলা মাধপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
নিয়মবহির্ভূতভাবে ২ বছরের অধিক সময় ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করা পাবনার আতাইকুলা মাধপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অবশেষে পদত্যাগ করলেন আব্দুল্লাহেল আল মাহমুদ।
রোববার (০৮ সেপ্টেম্বর) দুপুর কলেজের শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে লিখিতভাবে পদত্যাগ করেন।
গণমাধ্যমকর্মীদের তিনি নিজেই  নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে শিক্ষক ও স্থানীয় কয়েকজন এসে আমার সঙ্গে কথা বলেন। এময় আমি নিজেই স্বেচ্ছায় লিখিতভাবে পদত্যাগ করেছি। নিয়মবহির্ভূতভাবে দুই বছর কি ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকা যায় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা ঠিক না। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অধ্যক্ষ নিয়োগ না হওয়া পর্যন্ত এ পদে থাকা যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কলেজে অধ্যক্ষ না থাকায় তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ কুক্ষিগত করে রাখেন। কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্থবিরতা দেখা দেয়। অতিরিক্ত ভর্তি ফি, ফরম ফিলাবে অতিরিক্ত টাকা নেওয়া, সরকারী উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাত করাসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। পাবনা-১ আসনের সাবেক সংসদ ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর আস্থাবান হওয়াতে ক্ষমতার অপব্যবহার করতেন। কথায় কথায় শিক্ষকদের হুমকি-ধমকি দিতেন। বেশি কথা বললে বরখাস্তের মত কথাও বলতেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park