1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
  3. p.m.mahfuj@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু পাবনায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক ব্যবসায়ী নিহত ঈশ্বরদী ও আটঘরিয়ার ৩ হেভিওয়েট আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের কারও কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেন না মকবুল পাবনায় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভাবির্ভাব উৎসব পালিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

পাকশী রেল বিভাগ থেকে চলছে ১০ মালবাহী ট্রেন

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

২৩ দিন পর পাকশী রেল বিভাগ থেকে ১০টি মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার (১২ আগস্ট) থেকে এসব মালবাহী ট্রেন চলছে। মঙ্গলবার থেকে ১১ জোড়া কমিউটার, লোকাল ও রকেট ট্রেন চলাচল শুরু হবে।

রেলওয়ে সূত্র জানায়, পাকশী রেল বিভাগে সোমবার থেকে ১০টি মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল করেছে। আগামীকাল ১১ জোড়া কমিউটার, লোকাল ও মেইল ট্রেন চলাচল করবে। যেসব ট্রেন চলবে তারমধ্যে রয়েছে ঈশ্বরদী-ঢাকা মেইল, রাজশাহী-ঢাকা মেইল, ঈশ্বরদী-রাজশাহী কমিউটার, বেতনা কমিউটার, মহানন্দা মেইল, নকশী কাঁথা মেইল, রাজবাড়ি এক্সপ্রেস, ভাটিয়াপাড়া লোকাল, রাজবাড়ি লোকাল, খুলনা-পার্বতীপুর রকেট এক্সপ্রেস ট্রেন। পাকশী রেল বিভাগের আওতাধীন ১১৪টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এরমধ্যে আন্তঃনগর ৫৬টি, মেইল ও লোকাল ট্রেন ৫৮। ১৫ আগস্ট আন্তঃনগর ট্রেনসহ সবগুলো ট্রেন চলাচল করবে।

ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট (এস এস) মহিউল ইসলাম বলেন, ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঈশ্বরদী জংশন স্টেশন থেকে চারটি মালবাহী ও তেলবাহী ট্রেন ছেড়ে গেছে। আরও কিছু মালবাহী ট্রেন ঈশ্বরদী জংশন স্টেশনের আসার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, গত ১৯ জুলাই রাতে সবধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উত্তরাঞ্চলে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ২২ জুলাই থেকে তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়। এরপর ১ আগস্ট থেকে স্বল্প পরিসরে যাত্রীবাহী লোকাল ও মেইল ট্রেন চালু হলেও দুদিন পর তা বন্ধ হয়ে যায়।

পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশিদ জানান, পাকশী রেল বিভাগে পুরোদমে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ (সোমবার) চলাচল করছে ১০টি মালবাহী ট্রেন। আগামীকাল থেকে ১২ জোড়া কমিউটার, মেইল ও লোকাল ট্রেন চলাচল করবে। ১৫ আগস্ট থেকে সব আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। আরও কিছু মেইল ও লোকাল ট্রেন দুই একদিনের মধ্যেই চলাচলের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমোদনের অপেক্ষা রয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নূরুল আলম জানান, পাকশী রেল বিভাগের অধীনে যেসব ট্রেন চলবে তার নির্দেশনা আমরা পেয়েছি। পাকশী বিভাগীয় বাণিজ্যিক শাখার পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park