1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

পাবনায় আবারো কবরস্থান থেকে কঙ্কাল চুরি

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪

আড়াই মাসের ব্যবধানে পাবনায় আবারো কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবার জেলার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে একরাতে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ জুন) দিবাগত রাতের কোনো এক সময়ে কঙ্কালগুলো চুরি হয়। সংঘবদ্ধ চোরের দল ওই কবরস্থানের পুরনো কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে বলে ধারণা স্থানীয়দের।

শনিবার (৮ জুন) সকালে কবরস্থান খোঁড়া দেখে এলাকার শত শত মানুষ সেখানে ভিড় জমায়। তারা জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা ও চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম জানান, শনিবার সকালে কয়েকজন শ্রমিক ওই কবরস্থানে লতাপাতা পরিষ্কার করতে যান। এ সময় তারা কয়েকটি কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের খবর দেন। লোকজন এসে পাঁচটি কবর খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান। যেখানে কোনো মরদেহ ও কঙ্কালের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান বলেন, শনিবার সকালে তিনি কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে মর্মে খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পাঁচটি কবর খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান তিনি। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়। যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেগুলোর সবগুলোই কয়েক বছরের পুরনো বলে জানান ইউপি চেয়ারম্যান।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে খবর খোঁড়া আলামত পরিস্থিতি দেখে কঙ্কাল চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park