1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

পাবনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে বাবু শেখ ওরফে ঢাক বাবু (৪৫) নামের স্থানীয় এক আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (০৮ জুন) রাত ১০ টার দিকে ইউনিয়নের রাঘবপুর ফকিরপুর গ্রামে এ ঘটনাঘটে।
নিহত বাবু শেখ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে ও ইউনিয়নের ৯ ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি।
 পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০ টার দিকে বাবু শেখ ওরফে ঢাক বাবু এলাকার রাঘবপুর ফকিরপুর মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় পাশের পাট ক্ষেত থেকে কয়েকজন সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসকেরা তার মৃত্যু নিশ্চিত করেন।
 নিহতের লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হত্যার কারণ সম্পর্কে মাসুদ আলম বলেন, পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park