1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

পাবনায় আ.লীগ নেতা হত্যায় ৯ জনের ফাঁসি, যাবজ্জীবন ৫ জনের

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

পাবনায় আওয়ামী লীগ নেতা সাইদার মালিথা হত্যা মামলায় ৯ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ৭ জনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদলতের বিচারক মহিদুজ্জামান এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন মালিথা, আশরাফ মালিথার ছেলে স্বপন মালিথা, রিপন খান, শহরের চক ছাতিয়ানি মহল্লার মৃত কালাম মালিথার ছেলে আশিক মালিথা, নুরুজ্জামান রাকিব মালিথা, ইয়াসিন আরাফাত ইস্তি, মো. রঞ্জু মালিথা, জনি ও চক ছাতিয়ানির মৃত আব্দুল হাকিম মালিথার ছেলে মোহাম্মদ আলিফ মালিথা।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- দুলাল মালিথা, রাজু মালিথা, হায়দার মালিথা, সঞ্জু মালিথা ও বেলাল হোসেন উজ্জ্বল। আসামিরা পাবনা জেলা কারাগারে রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, সাইদার মালিথা আলাউদ্দিন মালিথার চাচাতো চাচা হন। তাদের মধ্যে ব্যবসা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সাইদার মালিথা হত্যা মামলার মোট আসামি ছিল ২১ জন। এর মধ্যে ৯ জনের ফাঁসির আদেশ ছাড়াও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এই মামলায় আসামি থাকা ৭ জন খালাস দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, ২০২২ সালের ৯ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙাবাড়িয়ার নজুর মোড়ে চা খাচ্ছিলেন সাইদার মালিথা (৫০)। এ সময় বেশ কয়েকজন এসে তাকে ঘিরে ধরে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। নিহত সাইদার মালিথা হেমায়েতপুরের চর প্রতাপপুর কাবলিপাড়ার মৃত হারান মালিথার ছেলে। তিনি পাবনা পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park