1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

পাবনায় জমির বিরোধে ৫ জনকে পিটিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

পাবনার ফরিদপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষের লোকজন। এছাড়া বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। আহতদের চিকিৎসা দিতে আসা পল্লী চিকিৎসককেও পিটিয়ে আহত করা হয়।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। এর আগে সোমবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার পুঙ্গলি ইউনিয়নের দত্তপুঙ্গলি গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দত্তপুঙ্গলি গ্রামের মহসিন সরকারের ছেলে মো. মনিরুজ্জামান ও পলাশ সরকার, ভাতিজা শান্ত সরকার এবং ছোট ভাইয়ের স্ত্রী অরুণা খাতুন। আহত পল্লী চিকিৎসক হেলাল প্রামানিক পাশের পাছপাঙ্গুলী গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তাদের ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দত্তপুঙ্গলি গ্রামের মহসিন সরকার ও প্রতিবেশী আনিছের বিরোধ চলে আসছিল। সোমবার (২৯ জুলাই) বিকেলে তুচ্ছ ঘটনায় তাদের লোকজনদের মধ্যে ঝগড়া লাগে। এসময় আনিছ ও তার লোকজন মহসিন সরকারের বাড়িতে হামলা করে। এতে বাধা দিলে মহসিন সরকারের ছেলে মো. মনিরুজ্জামান ও পলাশ সরকার, ভাতিজা শান্ত সরকার এবং ছোট ভাইয়ের স্ত্রী অরুণা খাতুনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়া মহসিন সরকার ও তার ছোট ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে আসা পল্লীচিকিৎসক হেলাল প্রামাণিককেও পিটিয়ে আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধান না করায় এ ঘটনার জন্য বর্তমান চেয়ারম্যান সাজেদুল ইসলাম তালুকদার সুমনকে দায়ী করেছেন একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। তবে সাজেদুল ইসলাম তালুকদার সুমন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সার্কেল স্যার, র‍‍্যাব ও থানা থেকে আমাকে এবং সাবেক দুই চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছিল সালিশ করে সমাধান করার জন্য কিন্তু সাবেক চেয়ারম্যান মুকুল সরকার হজের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি। আমার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ মিথ্যা।’

এ বিষয়ে অভিযুক্ত মো. আনিস বলেন, ‘আমরা হামলা করিনি তারাই হামলা করেছে। তাদের লোকজন মিথ্যা ব্যান্ডিজ করে এখন হাসপাতালে ভর্তি হয়েছে।’

এ ব্যাপারে ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘পেয়ারা ও চুলা ভাঙাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয়পক্ষের লোকজনই হাসপাতালে আছেন। উভয়পক্ষই অভিযোগ দিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park