1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

আমিনপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে পেঁয়াজবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সন্ধা সাড়ে ৬ টার দিকে মাসুমদিয়া ইউনিয়নের ছোট নওগাঁ এলাকার কাজিরহাট-কাশিনাথপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাতসাখিনী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আলম হোসেনের ছেলে মোঃ মুন হোসেন (২২), সন্ন্যাসী বাধা এলাকার আবুল কাশেমের ছেলে সৌরভ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দু’জন যুবক মোটরসাইকেলযোগে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে নগরবাড়িতে যাওয়ার সময় ছোট নওগাঁ গ্রাম এলাকায় পৌঁছালে নগরবাড়ি হতে কাজিরহাটগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলচালক মুন ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। মোটরসাইকেল আরোহী সৌরভের ডান পা ভেঙ্গে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। কারও পরিবার এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে খতিয়ে দেখা হবে। তবে ট্রাকচালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক ও জব্দ করা সম্ভব হয়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park