1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

পাবনায় বিএনপি-জামায়াতের ১৯১ নেতাকর্মী গ্রেপ্তার

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

কোটা আন্দোলনে ভাঙচুর ও নাশকতায় এবং চলমান বৈষম্যবিরোধী মামলায় পাবনার অধিকাংশ বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এখন পুলিশের ভয়ে ঘরছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পাবনায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের অর্থ দিয়ে আন্দোলন বেগবান করার অভিযোগে রাজিবুল হাসান রাজিবসহ (৩৮) গত কয়েকদিনে মোট ১৯১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


জেলা বিএনপির এক নেতা বলেন, অন্যায়ভাবে নিরীহ নেতাকর্মীদের ধরে মারপিট করে জেলে দেওয়া হচ্ছে। আর পুলিশের হাতে আটক হলেই দেওয়া হচ্ছে নাশকতার মামলা। এজন্য তাদের অধিকাংশ নেতাকর্মী গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের নামে বিভিন্ন ধরনের ভাঙচুর, যানবাহনে হামলা, অগ্নিসংযোগ ও পুলিশের উপর আঘাত করায় পাবনায় মোট ১৪টি মামলা হয়েছে। এসব মামলা ও সিসিটিভি ফুটেজ দেখে বিএনপি-জামায়াতের নাশকতাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।

আন্দোলনে অর্থের যোগানদাতা হিসেবে রাজিবুল হাসান রাজিবসহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও জামায়াত নেতা দৌলত মেম্বরসহ এখন পর্যন্ত ১৯১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পাবনার পুলিশ সুপার মো. আব্দুল আহাদ বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার ১১টি থানা এলাকা থেকে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে পাবনা সদর থানায় ৯, সুজানগর, আমিনপুর ও ঈশ্বরদীতে চারজন করে, আটঘরিয়ায় ও সাঁথিয়া থানায় দুজন করে, চাটমোহরে তিনজন, বেড়ায় দুজন ও ফরিদপুর, ভাঙ্গুড়া ও আতাইকুলা থানায় একজন করে।

নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বলেও তিনি দাবি করেন। গোপনে অর্থ সহায়তাসহ নানা সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর ই কেবল গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park