1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

পাবনায় শিশু কল্পনা হত্যার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

চাটমোহর উপজেলার চর-মথুরাপুর গ্রামের শিশু কল্পনা খাতুন (০৯) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং মূল আসামি নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামালকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) চাটমোহর নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রেজিনূর রহমান। গ্রেপ্তারকৃত নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামাল চাটমোহর উপজেলার চর-মথুরাপুর গ্রামের আনিছুর রহমান মল্লিকের ছেলে। নিহত কল্পনা খাতুন চাটমোহর উপজেলার চর-মথুরাপুর গ্রামের মৃত তাজের খাঁ এর মেয়ে। নুরুজ্জামান নিহতের চাচা হন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রেজিনূর রহমান বলেন, মামলার পর চাটমোহর থানাসহ জেলা গোয়েন্দা শাখা নিবিড় তদন্ত শুরু করে। তদন্ত চলমান থাকার এক পর্যায়ে মামলার ঘটনার সঙ্গে জড়িত আরিফ শেখকে গত শুক্রবার রাতে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর জামাল কল্পনা খাতুন হত্যায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, নিহত কল্পনা খাতুন (০৯) তার প্রতিবেশী ভাতিজী হয়। তার বাড়ির পার্শ্বেই অভিযুক্তের বাড়ি। গত ১৩ ডিসেম্বর শুক্রবার রাতে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া থানাধীন দহপাড়া খানকা শরিফে ইসলামী জালসা ছিল।

আসামি নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামাল উক্ত জালসায় গিয়ে ঘোরাঘুরির এক পর্যায়ে ওইদিন রাত সাড়ে সাতটায় জালসার পার্শ্ববর্তী স্কুল মাঠে গিয়ে মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে সেবন করে। গাঁজা সেবন করার পরে মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামাল শরীর খারাপ অনুভূতি হওয়ায় সে স্কুল মাঠ থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি ফেরার পথে স্কুল মাঠের কোনায় নাগরদোলার পার্শ্বে কল্পনা খাতুনকে বসে থাকতে দেখে কল্পনা খাতুনকে বাড়ি যাওয়ার কথা বলে।

কল্পনা খাতুনকে বাড়িতে নিয়া যাওয়ার কথা বলে রওনা করে। কিন্তু নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামাল বাড়ির রাস্তায় না গিয়ে ধর্ষণ করার উদ্দেশ্যে কল্পনা খাতুনকে পায়ে হাটিয়ে চাটমোহর থানাধীন গুনাইগাছা ইউপিস্থ পৈল্লানপুর সাকিনে চাকলার দিয়ার বিলের মধ্যে নিয়ে যাওয়ার সময় কল্পনা কান্নাকাটি করে। লোকজনের ভয়ে ভিকটিম কল্পনা খাতুনের গলা চেপে ধরে। ফলে কল্পনা খাতুন শ্বাসরোধ হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল ভিকটিম কল্পনা খাতুনের মৃত্যু নিশ্চিত করতে তার পড়নের পায়জামা খুলে ভিকটিমের গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামালকে শনিবার  (২১ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হয়। নুরজ্জামান বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park