1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

‎পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

ফেরদৌস হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে আটকা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল ১১ টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিবুল ইসলাম (২৫), আব্দুল গফুরের ছেলে মোস্তাকিন (৩০)। আহতরা হলেন- বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম( ৩০), হাতিগাড়া গ্রামের আকরাম শেখের ছেলে সম্রাট শেখ।

‎ খোঁজ নিয়ে জানা গেছে, বেড়া পৌরসভার দক্ষিনপাড়া এলাকার তাহের উিদ্দিনের বাড়িতে প্রায় ১০/১২ দিন আগে একটি সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করা হয়। আজ ওই ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে ঢুকে ঢালাইয়ের বাঁশ ও খুঁটি খুলছিলেন। এসময় তারা চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

‎ঢালাইয়ের পর দীর্ঘ সময় সেপটিক ট্যাংকের মুখ বন্ধ থাকার কারণে ভেতরে অক্সিজেন প্রবেশ করতে পারেনি; যে কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান বেড়া হাসপাতালের চিকিৎসকরা।

‎বেড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করছি দীর্ঘ সময় সেপটিক ট্যাংকের মুখ বন্ধ থাকার কারণে ভেতরে অক্সিজেন প্রবেশ করতে পারেনি। এ কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুজনের মরদেহ ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দিয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park