1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

পাবনার বেড়ায় তারাপুরে ১৪৪ ধারা প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

পাবনা বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থতির উন্নতি হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছন।

বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নিমাণ ও পূর্ব বিরোধের জের ধরে গত ২৫ জুলাই দুই পপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হাদিস শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ খবর পৌঁছামাত্র দুই গ্রুপের মধ্যে আবারও ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ১৫টি বাড়িঘর ভাংচুর মালামাল লুট ও ২৯টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ২৭ জুলাই রোববার সকাল ১০টা থেকে ২৮ জুলাই সোমবার সকাল ১০টা পর্যন্ত তারাপুর গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়।

এদিকে ধীরে ধীরে পরিস্থতি স্বাভাবিক হয়ে আসায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম জানান, সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ ও সেনাবাহিনীর টহল দলকে সাথে নিয়ে তারাপুর গ্রাম পরিদর্শন করেছি।

তারাপুরের আইনশৃঙ্খলা পরিস্থতির উন্নতি ও মানুষে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে। পুলিশি টহল অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর একটি মাঝেমাঝে টহল দিচ্ছে। পরিস্থতির উন্নতি হওয়ায় ১৪৪ ধারার মেয়াদ বাড়ানো হয়নি বলে তিনি জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park