1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

পাবনা সাঁথিয়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সাঁথিয়া ও সুজানগর (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর হাইওয়ে থানা পুলিশ পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী নামক স্থানে সড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর(৬০)মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার(২৯মে)দিবাগত রাতে হাইওয়ে থানার টহল পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান।

থানা পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাত ১টার দিকে মাধপুর হাইওয়ে থানার টহল পুলিশ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে টহল দিচ্ছেলেন। এ সময় তাঁরা সাঁথিয়া উপজেলার পাবনা- ঢাকা মহাসড়কের সড়াডাঙ্গী নামক স্থানে নারীর মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মরদেহটির শরীরে জখমের চিহ্ন রয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোস্তাফিজার রহমান জানান, বৃহস্পতিবার রাতে আমাদের পুলিশ এলাকায় টহল দেওয়ার সময় উক্ত স্থানে মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শুক্রবার (৩০মে)মরদেহটি ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়কে চলাচলের সময় হয়ত কোন পরিবহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। মরদেহটির সনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে চেষ্টা চলছে। তার পরিচয় পাওয়া গেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park